Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মার্চ ২৩, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

খেলাধুলা

ভিনিসিয়ুসের জোড়া গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক:
১ ঘন্টা আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬
# ফাইল ফটো



ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয়। নিজেদের মাঠ মাদ্রিদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল।

ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। আদেমোলা লুকম্যান গোল করে দলকে লিড এনে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন

ভিনিসিয়ুস জুনিয়র। তিন মিনিট পর ফেদেরিকো ভালভার্দে দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরেকটি গোল করে দলকে এগিয়ে দেন।

তবে সেই লিড বেশিক্ষণ টিকেনি। বদলি হিসেবে নেমে নাহুয়াল মলিনা ৬৬ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান। পরে আবারও এগিয়ে যায় রিয়াল, ৭২ মিনিটে ভিনিসিয়ুস চমৎকার গোলে ব্যবধান ৩-২ করেন।

এর পাঁচ মিনিট পর ভালভার্দে প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর ফাউল করে লাল কার্ড দেখেন। ১০ জনে নেমে পড়া রিয়ালকে চাপে ফেলে অ্যাটলেটিকো, তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি তারা। জুলিয়ান আলভারেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

এই জয়ের পর ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, যারা নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে পেয়েছে ১-০ গোলের কষ্টার্জিত জয়। একমাত্র গোলটি করেন রোনাল্ড আরোহো।

১ ঘন্টা আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন