Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

‘আগে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন ৩২ বিলিয়ন ডলার’

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। আগে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন ৩২ বিলিয়ন ডলার। রোজার সময় দেশে ম্যাক্সিমাম জিনিসপত্র ইনপুট করা হয়েছে। অন্তর্ভুক্তির সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ।


সোমবার দুপুরে চাঁদপুরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার

ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


অর্থ উপদেষ্টা আরও বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ প্রচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। দেশের অথনীতিকে খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।


১২ ফেব্রুয়ারি আপনাদের ইচ্ছেমতো ভোট দিবেন। মনে রাখবেন ‘হ্যাঁ’ তে ভোট দিলে জনপ্রতিনিধিরা জবাবদিহির মাঝে থাকবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পে স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো, প্রচুর অর্থের প্রয়োজন।


এ সময় জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।


এসময় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার মো. রবিউল হাসান প্রমুখ।

১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন