Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

৯ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বিগত সরকারের সময়ে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার তাদের অবসরে পাঠানোর বিষয়ে পৃথক ৯টি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা পৃথক

ওই প্রজ্ঞাপনগুলোয় সই করেন উপসচিব নাসিমুল গনি।


প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।

২৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন