Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

লিড নিউজ

হাম কন্ট্রোলে আসছে : স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

ডেস্ক রিপোর্ট:
২৩ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো



স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে। তবে সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে। 


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।


এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে।


মায়ের বুকের দুধের কার্যকারিতা উল্লেখ করে তিনি আরো বলেন, শিশুর শরীর গঠনে এই দুধের বিকল্প নেই। মায়ের বুকের দুধের মাধ্যমে আমাদের শরীরে যে ভীত গড়ে ওঠে, তা আমাদের অনেক বয়স পর্যন্ত কাজ করে। এই দুধের পুষ্টির প্রভাব কখনো যায় না।

২৩ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন