Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

তিস্তা প্রকল্পের প্রস্তাবনা আটকে আছে একই জায়গায়: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হয়েছে। রোববার (২০ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।


তিনি বলেন, চীনের পক্ষ থেকে কয়েক বছর আগে তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া হলেও এটি এখনো একই অবস্থায় আটকে আছে। এদিন একনেকে বিশ্বব্যাংকের সহায়তায়

১৩ হাজার ৫২৫ কোটি টাকার বে টার্মিনাল প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া, রোহিঙ্গা সংকট জরুরি ভিত্তিতে মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে।


পরিকল্পনা উপদেষ্টা আরও উল্লেখ করেন, অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে সরকার বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প অনুমোদন দিচ্ছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এদিন মোট ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ২৪টি প্রকল্প অনুমোদন লাভ করে।

১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন