Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

তীব্র গরম, নারায়ণগঞ্জে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

নারায়ণগঞ্জে হিট স্ট্রোকে মাহেনুর বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফতুল্লার আলিগঞ্জ এলাকার নিজ বাসায় মারা যান তিনি। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

মাহেনুর বেগমের ছেলে মিশাল বলেন, সকালের দিকে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বমি করতে থাকেন। পরে বাসাতেই অচেতন হয়ে যান তিনি। দ্রুত তাকে একটি স্থানীয় ক্লিনিক নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. শফিউদ্দিন বলেন, অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোক করেছেন বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোক করেন।

২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন