বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো।’
বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এর পরই এই বক্তব্য দেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমাদের
প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তিনি দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।’তিনি আরো বলেন, ‘২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। নিযার্তন-নিপীড়ন সহ্য করে দীর্ঘদিন নির্বাসনের পর আমাদের সেই নেতা দেশে ফিরে এসেছেন। এই গণতন্ত্র রক্ষার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথগুলো পাড়ি দিয়েছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। সেই সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার জন্য দোয়া করি এবং কামনা করি, আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করতে পারি।
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
