Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

স্থগিত এইচএসসির বাকি পরীক্ষা হবে ‘অর্ধেক প্রশ্নপত্রে’

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আরও দুই সপ্তাহ বা তার বেশি সময় পিছিয়ে দেওয়া হবে। ফলে ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য যে সময়সূচি প্রকাশ করা হয়েছিল, তা আর থাকছে না।


একই সঙ্গে স্থগিত বিষয়গুলো পরীক্ষায় অর্ধেক প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। কোনো বিষয়ে যদি আগে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো, তাহলে এখন দিতে হবে চারটির। এজন্য তারা পূর্ণ সময়ই

পাবেন।


মঙ্গলবার (২০ আগসাত) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।


সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন