Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লিড নিউজ

শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না: শিক্ষামন্ত্রী মিলন

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
# ফাইল ফটো


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না। জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করে মানবসম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। 


বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, আমাদের দেশে একটা বিশাল জনসংখ্যা আছে, এটি আমাদের সম্পদ এবং একে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই। আমাদের এটিতে গুরুত্ব দিতে হবে। এটির জন্য শুধু উচ্চ শিক্ষা নয় প্রয়োজন কারিগরি শিক্ষাব্যবস্থাও।


ডিন অ্যাওয়ার্ড একটা অর্থবহ পুরস্কার উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়া। আজকে যারা এ পুরস্কার পেলেন তারা অনুপ্রাণিত হলো। একাডেমিক অ্যাক্সিলেন্স থেকে শিক্ষার্থীদের মধ্যে সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা হয়ে কাজ করবে এটি।


বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন ‍উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন,আমাদের সংস্কৃতি ও ধর্মীয় বিভাগে আরও মনোনিবেশ প্রয়োজন, আমরা এসব থেকে অনেক পিছিয়ে আছি। আমরা সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনে কাজ শুরু করেছি।


এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১০৪ জনকে ডিন’স অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। কলা অনুষদের ২১জন, বিজনেস স্টাডিজ থেকে ১৬, বিজ্ঞান অনুষদের ১৫জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭, লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স ২৯, আইন অনুষদ ৩ জন ও  চারুকলা থেকে ৩ জনকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।  

২৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন