Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১৮ ঘন্টা আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
# ফাইল ফটো


দেশে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে সাদপন্থীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।


তিনি বলেন, সমস্ত ব্যারোমিটার বা সূচক অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে আরও কিছু সময়ের প্রয়োজন, তবে বর্তমান সার্বিক চিত্রে সরকার সন্তুষ্ট।


প্রতিটি জেলা থেকে সংগৃহীত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো তথ্যের ভুল বা বিভ্রান্তি থাকলে পুলিশ সদর দপ্তরের রেকর্ড যাচাই করে তা সংশোধন করা হবে। একইসঙ্গে পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্রিয় করার কাজও চলমান রয়েছে।


১৮ ঘন্টা আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন