Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

হজে ৫০ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
# ফাইল ফটো


পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি। মোট ১২৩টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।


এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২২ হাজার ৯৫২ জন বাংলাদেশি।


এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে আরও ১৯ হাজার ২৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৩ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫০ হাজার ১০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।


এদিকে চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৫০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১০ জন বাংলাদেশি।


চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যারমধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আর এ বছর হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।

৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন