Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সেনাবাহিনী জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে।


সোমবার (২৪ মার্চ) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।


উল্লেখ্য, গত বছরের

১৬ জুলাই রংপুরে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। মাতৃভূমির জন্য তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।


আইএসপিআর আরও জানায়, গত ১০ ডিসেম্বর আবু সাঈদের বাবা হৃদরোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাঁকে রংপুর থেকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। গত ২৩ মার্চ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সেনাপ্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।

১৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন