Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিনোদন

শাহরুখ খান-আল্লু অর্জুনের বড় চমকের আভাস

ডেস্ক রিপোর্ট:
১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
# ফাইল ফটো



বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের দর্শকের জন্য রয়েছে দারুন চমক। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হওয়ার আভাস পাওয়া যাচ্ছে সিনে পাড়ায়। 


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমায় আল্লু তো রয়েছেনই, তার সঙ্গে যোগ দিচ্ছেন শাহরুখ। আর এটা যদি সত্যি হয়, তবে এটা হবে ভারতীয় সিনেমায় এক ঐতিহাসিক ঘটনা। 


প্রথমে

শোনা যাচ্ছিল রজনীকান্ত থাকছেন এই চরিত্রে। কিন্তু সময়ের সঙ্কট এবং নিজের লুক প্রকাশ না করার সিদ্ধান্তের কারণে তিনি সেই প্রস্তাব নাকচ করেন। 


সম্প্রতি আল্লুর জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। 


সেই সময় শাহরুখ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন।


পোস্টারটি আপনার মতোই আকর্ষণীয়। আপনারা কী তৈরি করছেন তা দেখার জন্য মুখিয়ে আছি।’

১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন