Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

‘নতুন বছরে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক’

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালি এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার নতুন বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বছরের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে একটি সুন্দর ভবিষ্যতের পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই গুরুত্বপূর্ণ

মুহূর্তে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।’


প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা রক্ষা করার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে আমাদের সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।’


নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি।’

২২ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন