Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেয়া হবে: প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।


প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেয়া হবে। রেড, ইয়েলো

এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী ডেপ্লয়মেন্ট স্ট্যাটেজি (আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন) ঠিক করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামী ৩০ নভেম্বর বসার কথা রয়েছে। সেখানে ডেপ্লয়মেন্ট স্ট্যাটেজি ফাইনাল হবে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একবারে নিখুঁত না হলেও অনেকটাই উন্নতি হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।


সিইসি বলেন, পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে। এ সময় জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন