Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

নির্বাচনে আ’লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দাতা দেশসহ উন্নয়ন সংস্থাগুলোর নির্বাচনের সময়সীমা নিয়ে সংশয় নেই।’


নির্বাচনের

পর্যবেক্ষক নিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বির্তক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার।’


সম্পর্কের ভারসাম্য রেখে চলার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে।’  

৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন