Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই: উপদেষ্টা তৌহিদ

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। আমরাই নির্বাচন করতে চাই, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 


শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 


উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নির্বাচনের আয়োজন করেছে।

সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয় উল্লেখ করে, তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই।


উপদেষ্টার বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে। দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত রয়েছে তবে জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদেরকে ধরার বিষয়ে বলা হতো।


তিনি আরও বলেন, বিচার সময় বেঁধে হয়না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যতদ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।


এ সময় এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী,পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম প্রমুখ। 

২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন