Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

নিজ ফ্ল্যাট থেকে বোমা হামলার আসামির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
৪ ঘন্টা আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকার একটি ফ্ল্যাট থেকে জাবেদ আহমেদ রিপন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০টায় তার নিজ ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জাবেদ শহরের উত্তর চাষাঢ়া এলাকার ওবায়দুল্লাহ রহমানের ছেলে। ওবায়দুল্লাহ রহমান চাষাঢ়া আওয়ামী

লীগ অফিসে বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি।

প্রতিবেশীরা জানান, রিপন এই ফ্ল্যাটে একা থাকতেন। পারিবারিক কলহের কারণে তার স্ত্রী ও সন্তান অন্যত্র বসবাস করত। দুদিন যাবৎ রিপনের ফ্ল্যাট থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

উপপরিদর্শক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, জাবেদের মরদেহটি তার নিজ ফ্ল্যাটের ফ্লোরে পড়ে ছিল। মরদেহের পাশে কয়েকটি কাঠের টুকরা পাওয়া গেছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


৪ ঘন্টা আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন