Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
৯ ঘন্টা আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৬
# ফাইল ফটো



লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে।


বুধবার ( ৪ ফেব্রুয়ারি) রাত  ১০ টায় লক্ষীপুর জেলায় যৌথ অভিযান পরিচালনা করে। 


উক্ত অভিযানে সদর উপজেলার আলেয়াপুর, চন্দ্রগঞ্জ এলাকা হতে ১টি ৯ মি.মি. পিস্তল, ১১ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড কার্তুজ,

৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গোলাবারুদ, ২টি ককটেল বিস্ফোরক, ৫৩টি আতশবাজি, ১টি দেশীয় অস্ত্র এবং ১টি বিপি জ্যাকেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।


উদ্ধারকৃত অস্ত্র চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৯ ঘন্টা আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন