Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ
২০ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লার সদর দক্ষিণে পৃথক অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল রাতে সদর দক্ষিণের চাঙ্গিনী এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত যুবক নোয়াগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ বেলাল হোসেন (২২)।

পৃথক আরেকটি অভিযানে ৫ এপ্রিল রাতে সদর দক্ষিণের দলিবটগ্রাম এলাকা থেকে

০৬ গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত যুবক লালমাইয়ের মাধবপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মোঃ মীর হোসেন (২৪)।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

২০ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন