Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় মাদকসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
২৫ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিয়ার ও ফেন্সিডিলসহ মোঃ ফারুক হোসেন ছোটন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল রাত আড়াইটায় উপজেলার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

এসময় ৫৫ বোতল ফেন্সিডিল ও ৬৪ ক্যান বিয়ারসহ মাদক কারবারি ছোটনকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের

মৃত আব্দুল মজিদের ছেলে

সোমবার (১ মে) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।




২৫ দিন আগে শনিবার, মার্চ ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন