Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সারাদেশ

কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিমকে হত্যার ঘটনায় ৩ জন আটক

ডেস্ক রিপোর্টঃ
১৭ ঘন্টা আগে রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করছে পুলিশ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। তারা কোটবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করে পুলিশ। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা যায়। তারা দুজন প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিলেন। অন্যদিকে, সন্ধ্যার দিকে প্রথমে আনাস ও পরে ফাহিমকে আটক করা হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

১৭ ঘন্টা আগে রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন