কুমিল্লার লাকসামে নাওটি রেলওয়ে স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) এ ঘটনা ঘটে। তবে ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
১৩ ঘন্টা আগে বুধবার, অক্টোবর ২১, ২০২৬