Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

শিক্ষা

কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ

কুবি প্রতিনিধি:
১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ ফাইনালে ছেলেদের খেলায় বিজয়ী হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগ ও মেয়েদের খেলায় বিজয়ী হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।


বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


মেয়েদের খেলায় মুখোমুখি হয় মার্কেটিং বিভাগ

ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হন সিএসই বিভাগের মেয়েরা।


অন্যদিকে ছেলেদের খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। এ খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২-০ সেটে জয় লাভ করে।


মেয়েদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সিএসই বিভাগের নবনীতা পাল রিদি এবং ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে একই বিভাগের সাবরিনা তাসনিম মনিকা। ছেলেদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌরভ সিদ্দিকী এবং ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফারদিন।


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।

১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন