Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

ক্ষমতায় যতদিন, ততদিন আর্থিক খাতে সংস্কার : অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



ক্ষমতায় যতদিন থাকবেন, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই সময়ের মধ্যেই সংস্কার কার্যক্রম চালিয়ে দেশকে যতদূর সম্ভব এগিয়ে নিতে চাই।


আজ বুধবার রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোণন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে

যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংককে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। এ ছাড়া দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।


অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এ ছাড়া অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মো. খালেদা জুম্মানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন