Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রনি নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে আলাদাভাবে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘুরতে

যাই। ঢাকার বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে পৌঁছালে রনির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত রনি শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। বাবার নাম জজ মিয়া। বর্তমানে সবুজবাগে ভাড়াবাসায় থাকতো রনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন