Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সারাদেশ

ঢাকাস্থ ভারেল্লা দ: ইউনিয়নের বিভিন্ন পেশাজীবীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
১ দিন আগে বুধবার, মার্চ ১১, ২০২৬
# ফাইল ফটো



ঢাকায় বসবাসরত ভারেল্লা দ: ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র ভাইদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর মালিবাগ রাজবাড়ী কুইজেন চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আল আরাফাহ ব্যাংক, রামপুরা শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল্লাহর সভাপতিত্বে ও কৃষিবিদ ড. কাজী ডালিম এর সঞ্চালনায় বিকেল

৪টায় আবু মাসুদের কন্ঠে কোরআন তেলাওয়াত ও  রমজানের তাৎপর্য ও জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা রাখেন।

তারপর অনেকেই শুভেচ্ছা বক্তব্য মাধ্যমে সংগঠনের ভবিষ্যত  কার্যক্রম বেগবান করার লক্ষ্যে  বিভিন্ন পরামর্শ  ও দিক নির্দেশনা তুলে ধরেন। এতে সবাই এই সংগঠনের সফলতা কামনা করেন, সুন্দর আলোচনা রাখেন ও দীর্ঘস্থায়ী কার্যক্রমের জন্য একাত্ম পোষণ করেন। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে গড়ে তোলা, সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।

পাশাপশি ঢাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ওই ইউনিয়নের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে সহযোগী হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেন, লেখাপড়া শেষে চাকুরী পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকাতে আরো বড় আকারে প্রোগ্রাম করার আশ্বাস দেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ড. কাজী ডালিম, ময়নাল হোসেন,কাজী সাইফুল, রেজাউল করিম দুলাল, ইঞ্জি: আবুল কালাম আজাদ, মুমিন হোসেন,হাবিবুর রহমান,জাকির হোসেন ভুঁইয়া, আনোয়ার হোসেন, জহির উদ্দিন, জাকির হোসেন, ইমাম হোসেন ডালিম, আবু মাসুদ , তাজুল ইসলাম,ওমর ফারুক,মোবারক হোসেন,রফিকুল ইসলাম,আনোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, কাজী বেলাল, কাজী শাহীন, জামাল হোসেন, যোবায়ের, ইউসুফ, আতিক, মহব্বত আলী, মাসুদ সহ আরো অনেকে উপস্থিত থেকে প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলেন এবং এই প্ল্যাটফর্মের সার্বিক সফলতা কামনা করেন।

পরিশেষে সবাই সবার সুস্বাস্থ্য কামনা করেন ও অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এবং ঈদের পরে একটি ঈদ পুনর্মিলনী করার ঘোষণা দেন।

১ দিন আগে বুধবার, মার্চ ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন