Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।


আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানায় তিনি।


নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে চলতি সপ্তাহেই এ কথা জানিয়ে তিনি বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪

আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চারদিন ধরে।


তিনি বলেন, ভোট কেন্দ্র বাড়ছে না, তবে তিন হাজার জন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬শ করে ভোটার থাকবে।


২২টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।

২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন