Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মার্চ ৩০, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

জাতীয়

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

ডেস্ক রিপোর্টঃ
৯ ঘন্টা আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬
# ফাইল ফটো



বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে সরকার একাধিক উৎসের ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ

সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এ প্রচেষ্টায় সফল হওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যুদ্ধ শুরুর পর থেকেই সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

৯ ঘন্টা আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন