Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




আসন্ন বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যাতে সুষ্ঠুভাবে

পালন করা যায় এবং কোনো দুর্ঘটনা না ঘটে, এজন্যই আজকের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।"


তিনি আরও জানান, দেশের সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে। তিনি বলেন, "আমরা অনেক সময় দেখি, একেক জায়গায় একেক রঙের পতাকা টানানো হয়। এটি যেন না হয়, সেদিকে খেয়াল রাখা হবে। সব জায়গায় একই রঙের পতাকা টানানো হবে এবং গুরুত্বপূর্ণ স্থানে ভালোভাবে আলোকসজ্জা করা হবে।"


বিজয় দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, "১৬ ডিসেম্বর সবার জন্য। এ বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"


১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন