Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

বিএনপি যেভাবে অগ্নি সংযোগ ও নাশকতা করছে, এভাবে চললে বিলুপ্ত হয়ে যাবে: হানিফ

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে অগ্নি সংযোগ ও নাশকতা, সন্ত্রাসী হামলা চালাচ্ছে। বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদেরও লজ্জা হওয়া উচিত।

হানিফ বলেন, বিএনপি যদি এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখে তাহলে আগামীতে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে। এদের

সন্ত্রাস দমনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হচ্ছে। অচিরেই নাশকতামূলক কর্মকাণ্ড নির্মুল হয়ে যাবে।

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর পরিবেশবান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনিবার্য, তাই নির্বাচন কমিশন ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কেন্দ্রীক ছাড়া আর কোনো কর্মসূচি পালন করা যাবে না এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

তিনি বলেন, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, মা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামির বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। তার কথামত বিএনপি অগ্নি সংযোগ ও নাশকতা চালিয়ে যাচ্ছে। 

২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন