Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

‘আইনশৃঙ্খলা অবনতির করার কোনো চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না’

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার কোনো চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এমন কাজ করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।


শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়

মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কোনো অবস্থায় পরিস্থিতি খারাপ হতে দেওয়া যাবে না, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন