Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



মালয়েশিয়া আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় ২০ হাজারের বেশি শ্রমিক বিনা খরচে নিয়োগ পাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মালয়েশিয়ার পুত্রজয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে এক যৌথ সভায় মিলিত হন। এ বৈঠকে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি দেয়।


প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে শ্রমবাজার খোলার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আশা করা যাচ্ছে।’


মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে আশাবাদী। সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আরেকটি আলোচনা হবে।’


এ বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া ও উপসচিব সারওয়ার আলমকে নিয়ে মালয়েশিয়ায় পৌঁছান।


এর আগে, গত বছরের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়।

২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন