Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আবারও ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবারও ৭ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত, দুটি পৃথক মামলায়।


বুধবার (২ অক্টোবর), চতুর্থ দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত বাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় ৪ দিনের

এবং দোহার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আজকের রিমান্ড মঞ্জুর হওয়ার মাধ্যমে, সালমান এফ রহমানকে মোট পাঁচ দফা রিমান্ডে নেওয়া হলো।


এর আগে, গত ১৩ আগস্ট সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর চেষ্টার সময় গ্রেফতার করা হয় সালমান এফ রহমানকে।

৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন