Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আইন ও আদালত

৭ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তারের পর আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. ফেরদৌস আলম সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক

প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি পরিচালনা করেন।


অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও চিকিৎসার ব্যবস্থা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলাম দীপঙ্কর তালুকদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশের আয়োজন করে। বিএনপির দাবি, তাদের নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির মহাসমাবেশে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন এবং যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন