Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ
২ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
# ফাইল ফটো



২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৪ শিশুর প্রাণ গেল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ সিলেট বিভাগে তিনজন মারা গেছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; যাদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৮২ শিশু।

২ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন