Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ
৬ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
# ফাইল ফটো


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আরও আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৪ জন। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭২ হাজার ২৭০ জন। নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ১২৪ জন।

গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫২ হাজার ১১৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।

৬ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন