Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

২৪ দিন লড়াইয়ের পর মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।


বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, তার (মাহফুজার) শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।


তিনি

জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে এখনো ২৩ জন রোগী চিকিৎসাধীন। এই ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।


গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ শিক্ষিকা মাহফুজার মৃত্যু দিয়ে এ ঘটনায় ৩৫ জনের মৃত্যু হলো; যাদের বেশিরভাগই শিশু।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন