Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

২০২৩ সালেও বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান নারীর তালিকায় শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক:
১৬ ঘন্টা আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

আবারও বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের করা তালিকায় দেখা যায়, বিশ্বের ৪৬ তম প্রভাবশালী নারী তিনি। গতকাল মঙ্গলবার ফোর্বসের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তিখাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের

মধ্য থেকে ১০০ জনকে বেছে নিয়ে এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।

এই বছর সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ১ নম্বরে রয়েছেন। তারপরে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রয়েছেন তৃতীয় স্থানে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছেন চতুর্থ অবস্থানে। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।

তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৪৬তম স্থানে। গত বছর এই তালিকায় তার অবস্থান ছিল ৪২তম-তে। এর আগে ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। আর ২০২০ সালে ছিলেন ৩৯তম স্থানে।

১৬ ঘন্টা আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন