Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

১৫ বছরে প্রতিবেশী দেশ আমাদের থেকে অনেক সুবিধা নিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘১৫ বছরে প্রতিবেশী দেশ আমাদের থেকে অনেক সুবিধা নিয়েছে। এখন সুবিধা না পেয়ে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর কোনো সুবিধা দেওয়া হবে না। তারা যেন বেশি বাড়াবাড়ি না করে।’


তিনি সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।


এ সভায় সশস্ত্র

বাহিনী বিভাগ, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা সভায় আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।’


তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে, কিন্তু অভিযানে এখনও তেমন আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যার ফলে হত্যাকাণ্ডও ঘটছে। এটা বন্ধে পদক্ষেপ নিতে হবে।’


স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার বিকেলে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন