Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

লিড নিউজ

১৪টি বোয়িং বিমান কিনছে সরকার, জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন পরিবহন সুবিধা বাড়াতে ১৪টি বোয়িং বিমান কেনার পাশাপাশি কিছু বিমান লিজ নিতে এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে। 


আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানায় তিনি।


রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান লিজ নেয়ার

চিন্তা চলছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেয়া হয়েছে। তবে কিছু বিমান কিনতে হবে। এ ক্ষেত্রে ক্রয়চুক্তি অন্তর্বর্তী সরকার ‘রাফ ড্রাফট’ করে দিয়েছিল। সে ব্যাপারে ৩০ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত হবে।


প্রতিমন্ত্রী আরো বলেন, ১৪টি বোয়িং কেনা হবে। এয়ারবাসের সঙ্গেও কথা বলছি। মিক্সড ফ্লাইট করার চিন্তা করছে সরকার। ২ থেকে ৩ মাসের লিজ নিয়ে বিমান বহর বাড়িয়ে তা লাভজনক করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ২ মাসের মধ্যে কিছুটা লাভের দিকে আছি।


টোকিওতে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, আগামী জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু হবে। কত স্লট দেয়া যায় সেটি নিয়ে ভাবা হচ্ছে, লাভজনক হলে স্লট আরও বাড়ানো হবে।


হজযাত্রী পরিবহনের বিষয়ে তিনি জানান, হজ ফ্লাইট নিয়মিত চলছে। আগামী ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে।

২ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন