বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতিবিদরা চোর হয়, কিন্তু আমার বিষয়ে এখনও এমন কথা কেউ বলতে পারবেন না। আল্লাহর হুকুমে এসব অসৎ কাজ থেকে আমি বিরত থেকেছি। সেজন্য আমার বুকের জোড় অনেক বেশি।’
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সততার সঙ্গে রাজনীতি করছি, তাই আমি নিজের কাছে পরিষ্কার’। এ সময় তিনি নিজের জন্য সবার কাছে দোয়া ও ভোট চান। ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, জেল-জুলুমের নির্যাতনের মধ্য দিয়ে আমাদের জীবন থেকে ১৫টি বছর চলে গিয়েছে। এখন সুযোগ এসেছে ভোট দেয়ার, তা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সঠিক লোককে বেছে নিতে পারব।
৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
