Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

সরকার গায়ের জোরে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না : রুহুল কবীর রিজভী

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ইশরাক হোসেনকে সরকার গায়ের জোরে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।


নির্বাচন নিয়েও শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে অভিযোগ তার।


মঙ্গলবার (২০ মে) সকালে রাজধানীর খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রিজভী। সাক্ষাতে রাকিবুলের

পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।


পরে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন রিজভী। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরাকর জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে জানিয়ে রিজভী জানান, শেখ হাসিনার মতো এই সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। সরকার খামখেয়ালি করে অযৌক্তিক কাজ করছে।


বিএনপির এই নেতার অভিযোগ, আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কম রাখা হয়েছে। কাদের সুবিধা দিতে বাজেট করা হচ্ছে? প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। 

১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন