ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ এর সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।
মিছিল
চলাকালে শিক্ষার্থীরা হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ইন্টেরিয়ম জবাব দে, খুনি কেন বাহিরে’সহ নানা স্লোগান দেন তারা।এ বিষয়ে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব মো. হাসান অন্তর বলেন, “ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আমরা সরকারের কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। হাদি ভাইয়ের জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সবাই এই হত্যার বিচার চায়। তাহলে বিচার হচ্ছে না কেন?”
তিনি আরও বলেন, “হাদির মতো একজন সৎ ও বিপ্লবী মানুষ যদি বিচার না পায়, তাহলে দেশের সাধারণ মানুষ বিচার পাবে কীভাবে? ইন্টেরিয়ম সরকার নির্বাচন ও রাজনৈতিক দল নিয়েই ব্যস্ত, কিন্তু হাদি ভাইয়ের বিচারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেই। এই হত্যার বিচার না হলে প্রতিটি ঘরে ঘরে হাদির জন্ম হবে। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত এই আজাদির আন্দোলন চলতেই থাকবে।”
১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
