Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না। বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী পন্থায় ক্ষমতায় ছিল। তারা

মানুষের ভোটাধিকার হরণ, গুম-খুন এবং গণহত্যা করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, "কারা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলল বা কোন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করল, তা নতুন বাংলাদেশের ধারাবাহিকতায় থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাই, তাই আমাদের ইতিহাসের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।"


বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই না। আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস ১৯৫২ সাল থেকেই শুরু হয়নি, আমাদের ব্রিটিশবিরোধী লড়াই, ১৯৪৭ ও ১৯৭১-এর সংগ্রাম, এবং ১৯৯০ ও ১৯২৪-এর ঘটনাও রয়েছে। অনেক ফাউন্ডিং ফাদারস আছেন, যাদের সংগ্রামের ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি।"


আওয়ামী লীগের সময় অনেক দিবসকে "নষ্ট" করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "জাতীয় দিবস বলতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের নিজেদের বিভিন্ন দিবস চাপিয়ে দিয়েছে। তাই সেগুলো আর থাকবে না। ৭ মার্চ একটি গুরুত্বপূর্ণ দিন, তবে এটি জাতীয় দিবস হওয়ার মতো নয়।"

২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন