Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

রাজনীতি করতে হবে সেবা করার জন্য, ইনকামের জন্য নয়: এ্যানি

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতি করতে হবে সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে, এমন ভাব থেকে সরে আসতে হবে। ইনকাম করার জন্য রাজনীতি করা যাবে না।


শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে

তিনি এসব কথা বলেন।


এ্যানি বলেন, ৫ আগস্টের পর জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে খালেদা জিয়ার মতো আপসহীনভাবে কাজ করার চিন্তা করছেন তারেক রহমান। তিনি আমাদেরকে নতুন ধারার রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেবেন।  


তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা। তার কথা ভুলে যাওয়া যাবে না। আগের ধারার রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না।

১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন