Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজার নামাজ পড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে এগুচ্ছেন শিক্ষার্থীরা।


বুধবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে মিছিলে নিয়ে টিএসসির উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা।


সরেজমিনে দেখা যায়, বিকেলে ৪ টা ১০ মিনিটের

দিকে জানাজা শেষে কফিন নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা টিএসসি চত্বরের দিকে এগিয়ে যান। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় হুড়োহুড়িতে অনেক শিক্ষার্থী আহত হন।


এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ন কমিশনার সুদিপ চক্রবর্তী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের অনুরোধে এখানে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন