Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২৭, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

লিড নিউজ

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬
# ফাইল ফটো



প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানায়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে (ভারত সফরের আমন্ত্রণপত্র)। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।


আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৪ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন