Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

রাজনীতি

পাকিস্তানি হানাদারদের সাহায্যকারীরা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচারে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



একাত্তরের মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি হানাদার বাহিনীদের সাহায্য করেছে, তারাই এখন মুক্তিযুদ্ধের ঘোষক নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


মঙ্গলবার রাজধানীর (৩  নয়াপল্টনে দলের কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি।


রুহুল কবির রিজভী বলেন, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে

সাহায্য করেছে,তারা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে।


এ সময় জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে জামায়াতের আসল চেহারা বের হতে শুরু করেছে তাদের বক্তব্যের মাধ্যমে। জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে।


১২ ফেব্রুয়ারি দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলেও জানান তিনি। এ সময় সব ষড়যন্ত্র–চক্রান্ত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। 

১৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন