Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দুবাইয়ে মারা গেছেন

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আজ রোববার মারা গেছে। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

পারভেজ

মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।

৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন